1. »
  2. জাতীয়

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ০১:২২ পিএম | আপডেট: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ০১:২২ পিএম

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরের কাহারোল উপজেলার বালরামপুর ইউনিয়নের শাহপাড়া গ্রামে ১২ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ কার্যক্রমের মাধ্যমে একযোগে ৫৪ জেলায় খাল খননের কর্মসূচি শুরু হলো।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রী নিজে কোদাল হাতে পানিতে নেমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর আগে সকাল ১০টায় তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে অবতরণের পর স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর তিনি বাসে করে খাল খননের স্থল উদ্দেশ্যে রওনা দেন।

সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ ব্যবস্থার উন্নয়ন। খাল খননের মাধ্যমে বর্ষার পানি সেচ ব্যবস্থায় ব্যবহার, জলাবদ্ধতা হ্রাস এবং খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করা হবে।