বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ০২:৩১ পিএম | আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ০২:৩১ পিএম
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে দেখতে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
শুক্রবার সকাল ১১টায় ম্যাচ শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা পর ‘হোম অব ক্রিকেট’-এ পৌঁছান তিনি। এবার প্রেসবক্সের উল্টো পাশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের কর্পোরেট বক্সে বসে খেলা উপভোগ করছেন জাইমা রহমান।
এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন তিনি। সেবার প্রেসিডেন্ট বক্সে বসে খেলা দেখেছিলেন।
ম্যাচের শুরুতে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল-এর সংগ্রহ ১৯২ রান।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। এছাড়া একটি উইকেট পেয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
আরও পড়ুন
- বিশ্বকাপ মাঠেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের
- তিন লাল কার্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো
- শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া, স্বপ্নের শুরু বাংলাদেশের
- মেসি-ম্যাজিক, আইসল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
- ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি
- জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টির বাগড়ায় ম্যাচ স্থগিত
- শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন আনল ব্রাজিল
- বিশ্বকাপের আগের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত জয়