টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১২:৩০ পিএম | আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১২:৩০ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৬ রানের হারের পর সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই স্বাগতিকদের।
ম্যাচে এখন পর্যন্ত ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৬ রান করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। উইকেট দুটি নিয়েছেন বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানা। তিনি ৪ ওভারে মাত্র ৮ রান দিয়েছেন।
টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আগের ম্যাচের তুলনায় উইকেট কিছুটা ভিন্ন মনে হলেও ভেতরের অংশ এখনো শুষ্ক, ফলে এটি আগের মতোই আচরণ করতে পারে।
ল্যাথাম আরও জানান, দল হিসেবে প্রতিটি ম্যাচেই সর্বোচ্চ পারফরম্যান্স দেওয়াই তাদের লক্ষ্য। সিরিজ জয়ের সুযোগ থাকলেও সেখানে পৌঁছাতে আরও অনেক চ্যালেঞ্জ পার হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তিনি নিশ্চিত করেন, একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি।
এদিকে সিরিজ বাঁচাতে মরিয়া বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, প্রথম ম্যাচে হারলেও এখনও সিরিজে ফেরার সুযোগ রয়েছে। ভালো ক্রিকেট খেলতে পারলে ফল নিজেদের পক্ষে আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে—আফিফ হোসেনের জায়গায় দলে ফিরেছেন সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ
তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রর্কে ও জেইডেন লেনক্স।
আরও পড়ুন
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওটামেন্দি
- বিশ্বকাপ সেরা একাদশে স্পেন-আর্জেন্টিনার আধিপত্য, আছেন ভোজিনহা-রুমও
- বিশ্বকাপ শেষে ভিনিসিয়ুসের নতুন লুক ভাইরাল
- গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপ সেরা রদ্রি
- ট্রফি হাতে মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, বিশ্বকাপ উদযাপনে বিতর্ক
- দ্বিতীয়বারের মত বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- ফাইনালের টিকিটের দামে রেকর্ড, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ
- আজই কি মেসির শেষ ম্যাচ