1. »
  2. খেলার মাঠ

সিরিজ নির্ধারণী ম্যাচেও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১১:১৯ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১১:১৯ এএম

সিরিজ নির্ধারণী ম্যাচেও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ও সিরিজ নির্ধারণী ওয়ানডে। এই ম্যাচেও টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টানা তৃতীয়বারের মতো টস জিতেছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম এবং কন্ডিশন বিবেচনায় প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন তিনি। ফলে সিরিজ জয়ের লক্ষ্যে আগে ব্যাট করতে নামছে মেহেদী হাসান মিরাজের দল।

ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খেয়েছে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় বলে ০ রানে উইলিয়াম অরুর্কের বলে ক্যাচ আউট হন বাংলাদেশি তরুন অপেনার সাইফ হাসান। 

প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। নাহিদ রানার ৫ উইকেট এবং তানজিদ ও শান্তর জোড়া ফিফটির সুবাদে ৬ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় স্বাগতিকরা। আজ সেই সমীকরণের চূড়ান্ত ফয়সালা।

তবে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষেই। এই মাঠে আগের চার ওয়ানডের তিনটিতেই রান তাড়া করে জিতেছে টাইগাররা।

আজকের ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনকে বিশ্রাম দিয়ে একাদশে সুযোগ দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলামকে— চলতি সিরিজে এটাই তাদের প্রথম একাদশে জায়গা পাওয়া। 

অন্যদিকে নিউজিল্যান্ড একটি পরিবর্তন এনেছে— ব্লেয়ার টিকনারের বদলে দলে ফিরেছেন বাঁহাতি পেসার বেন লিস্টার।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মাদ আব্বাস, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও'রোক, ন্যাথান স্মিথ, বেন লিস্টার ও উইল ইয়াং।