প্রথম টি-টোয়েন্টিতে
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ০২:৩১ পিএম | আপডেট: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ০২:৩১ পিএম
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এবার টি–টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ–নিউজিল্যান্ড। আজ সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।
চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচের একাদশে নেই নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। কিউইদের হয়ে টস করতে এসেছিলেন নিক কেলি।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তানজিম সাকিব, শরীফুলের সঙ্গে পেস সামলাবেন রিপন। আর মেহেদী হাসানের সঙ্গে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।
আরও পড়ুন
- বিশ্বকাপ মাঠেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের
- তিন লাল কার্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো
- শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া, স্বপ্নের শুরু বাংলাদেশের
- মেসি-ম্যাজিক, আইসল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
- ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি
- জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টির বাগড়ায় ম্যাচ স্থগিত
- শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন আনল ব্রাজিল
- বিশ্বকাপের আগের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত জয়