লা লিগা
আজ রিয়াল হারলেই ২৯তম শিরোপা ঘরে তুলবে বার্সা
রবিবার, ৩ মে, ২০২৬ ১২:৪২ পিএম | আপডেট: রবিবার, ৩ মে, ২০২৬ ১২:৪২ পিএম
আজ এসপানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিততে না পারলেই টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা ঘরে তুলবে বার্সেলোনা। শনিবার ওসাসুনার মাঠে শেষ মুহূর্তের ২-১ গোলের জয়ে রিয়ালের সামনে সেই কঠিন সমীকরণটাই ছুড়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল।
শনিবার এল সাদার স্টেডিয়ামে দীর্ঘ সময় গোলশূন্য লড়াইয়ের পর শেষ ১০ মিনিটে পাল্টে যায় ম্যাচের চিত্র। রবার্ট লেভানডোভস্কি ও ফেরান তোরেসের গোলে জয় নিশ্চিত করে বার্সা।
এই জয়ে ৪ ম্যাচ হাতে রেখে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। একটি ম্যাচ কম খেলেও দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ পয়েন্টে ১৪ পিছিয়ে। আজ এসপানিওলের বিপক্ষে রিয়াল জিততে না পারলেই টানা দ্বিতীয়বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হবে বার্সা।
ম্যাচ শেষে তোরেস বলেন, "আমরা রিয়াল মাদ্রিদের ওপর চাপটা দিয়ে দিলাম। তারা জিততে না পারলেই আমরা চ্যাম্পিয়ন। এই মাঠে জয় পাওয়া অত্যন্ত কঠিন ছিল, এই তিন পয়েন্ট আমাদের কাছে অনেক মূল্যবান।"
তবে রিয়াল আজ এসপানিওলকে হারালে পয়েন্ট ব্যবধান ১১-তে নেমে আসবে এবং লা লিগার মীমাংসা গড়াতে পারে ১১ মে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিতব্য এল ক্লাসিকোতে।
আরও পড়ুন
- এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে লিটন দাস
- জাতীয় দলকে বিদায় জানালেন মেসি
- চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন এমি মার্তিনেজ
- বিলবাওকে হারিয়ে শীর্ষে বার্সা
- ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব ব্রাজিলের
- ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ দাবিতে বিশ্বব্যাপী পিটিশন
- এ বছর হচ্ছে না বিপিএল
- ডারউইনে ইতিহাস