ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে হারাল বাংলাদেশ
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ০৫:১৭ পিএম | আপডেট: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ০৬:৩৩ পিএম
ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে হারাল বাংলাদেশ। ঢাকা টেস্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা পেস বোলার নাহিদ রানা।
নাহিদ রানা পাঁচটি উইকেট নিয়ে দলকে জয় এনে দিতে মূল ভূমিকা রাখেন। এছাড়া তাসকিন ও তাইজুল নেন ২টি করে উইকেট এবং মিরাজ নেন ১টি উইকেট।
ম্যাচের পঞ্চম দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৪০/৯ রানে ডিক্লেয়ার করে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য নির্ধারণ করে দেয়। বাংলাদেশের পক্ষে শান্ত ও মুমিনুল ছাড়া তেমন কেউ দাঁড়াতে পারেননি।
২৬৮ রানের লক্ষ্যে নামা পাকিস্তানের শুরুটা হয় বিপর্যয়কর। প্রথম দিকে তাসকিনের বলে ইমাম-উল-হক আউট হন। আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল মিলে একটি জুটি গড়লেও নাহিদ রানার গতির কাছে শেষ পর্যন্ত টিকতে পারেনি পাকিস্তানি ব্যাটাররা। আব্দুল্লাহ ফজল ৬৬ রানের একটি লড়াকু ইনিংস খেলেন, কিন্তু বাকি ব্যাটাররা দৃঢ়তা দেখাতে ব্যর্থ হন।
এর আগে প্রথম ইনিংসে নাজমুল হাসান শান্তোর সেঞ্চুরি ও মুমিনুলের গুরুত্বপূর্ণ ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ ৪১৩ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ৩৮৬ রানে অলআউট হয়। বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ প্রথম ইনিংসে ৫ উইকেট নেন।
এটি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এর আগে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক ২-০ ব্যবধানে সিরিজ জয় করেছিল, যা ছিল সবুজ দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম কোনো অ্যাওয়ে সিরিজ জয়।
আরও পড়ুন
- এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে লিটন দাস
- জাতীয় দলকে বিদায় জানালেন মেসি
- চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন এমি মার্তিনেজ
- বিলবাওকে হারিয়ে শীর্ষে বার্সা
- ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব ব্রাজিলের
- ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ দাবিতে বিশ্বব্যাপী পিটিশন
- এ বছর হচ্ছে না বিপিএল
- ডারউইনে ইতিহাস