তফসিল ঘোষণা, ৭ জুন বিসিবি নির্বাচন
রবিবার, ১৭ মে, ২০২৬ ১০:২৯ এএম | আপডেট: রবিবার, ১৭ মে, ২০২৬ ১০:২৯ এএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শনিবার (১৬ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে এই তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, আগামীকাল ১৭ মে বিকাল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে এবং ১৯ মে আপত্তির শুনানি শেষে একই দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
মনোনয়নপত্র বিতরণ চলবে ২০ ও ২১ মে এবং দাখিলের সুযোগ থাকবে ২১ ও ২২ মে। ২৩ মে বাছাইকৃত মনোনয়নপত্রের তালিকা প্রকাশের পর ২৪ মে একই দিনে আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে এবং সেদিন দুপুর ২টায় চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ পাবে। পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের আবেদনও ২৫ মে করতে হবে।
সব প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বোর্ড রুমে পরিচালক, সভাপতি ও সহ-সভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।
এবারও তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে ১ জন নির্বাচিত হবেন।
আরও পড়ুন
- ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে হারাল বাংলাদেশ
- নেইমার সেরাদের একজন, তাকে বিশ্বকাপে দেখতে চাই : মেসি
- বিশ্বকাপের জন্য এক মাস আগেই স্কুল ছুটি, তীব্র সমালোচনা
- টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
- টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি
- আজ রিয়াল হারলেই ২৯তম শিরোপা ঘরে তুলবে বার্সা
- টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
- সিরিজ নির্ধারণী ম্যাচেও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন