1. »
  2. খেলার মাঠ

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তা

সোমবার, ২৫ মে, ২০২৬ ১২:০৫ পিএম | আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬ ১২:০৫ পিএম

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তা

বিশ্বকাপের আগে একের পর এক ফিটনেস সমস্যায় জর্জরিত আর্জেন্টিনা শিবিরে নতুন উদ্বেগ যোগ করলেন অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনা। রিভার প্লেটের হয়ে বেলগ্রানোর বিপক্ষে ম্যাচ চলাকালে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করলে তাকে বদলি করে মাঠের বাইরে নেওয়া হয়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে এ তথ্য জানিয়েছে।

৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার আগেও একই হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগেছেন। চোটের গুরুত্ব নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি, তবে বিশ্বকাপের এত কাছে এই ধাক্কা দলের জন্য নিঃসন্দেহে উদ্বেগজনক।

আকুনার পাশাপাশি বর্তমানে চোট ও ফিটনেস সমস্যায় রয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ (আঙুলের চোট), ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো, গঞ্জালো মন্তিয়েল এবং অধিনায়ক লিওনেল মেসিও। তবে এখন পর্যন্ত কেউই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েননি। মেসি সতর্কতামূলকভাবে ক্লান্তির কারণে মাঠ ছেড়েছেন বলে জানা গেছে। রোমেরো ও মন্তিয়েলের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে টিম ম্যানেজমেন্ট।

এই পরিস্থিতির মধ্যেই কোচ লিওনেল স্কালোনি আগামী বৃহস্পতি বা শুক্রবার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে পারেন বলে জানা গেছে।