ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল
শুক্রবার, ৫ জুন, ২০২৬ ০৮:৩০ পিএম | আপডেট: শুক্রবার, ৫ জুন, ২০২৬ ০৮:৩০ পিএম
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ শুক্রবার (৫ জুন) বিকেলে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
দুই ভাগে ভাগ হয়ে বাংলাদেশে আসছে অজিরা। প্রথম বহর বিকেল ৫টা ২৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সন্ধ্যা ৬টার পর সরাসরি টিম হোটেলে চলে যায় দলটি। বাকি ক্রিকেটাররা রাতের ফ্লাইটে আসবেন বলে জানা গেছে।
আগামীকাল শনিবার (৬ জুন) ঐচ্ছিক অনুশীলনে অংশ নেবে উভয় দল।
সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে ৯ জুন। এরপর ১১ ও ১৪ জুন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। তিন দিনের বিরতির পর ১৭ জুন চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।
আরও পড়ুন
- ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি
- জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টির বাগড়ায় ম্যাচ স্থগিত
- শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন আনল ব্রাজিল
- বিশ্বকাপের আগের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত জয়
- বকেয়া পারিশ্রমিকের দাবিতে ম্যাচ বয়কট, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক
- চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক, ফিরলেন সোহানও
- যোগ করা সময়ে সাগরিকার গোল, টানা তৃতীয় সাফ ফাইনালে বাংলাদেশ
- এলপিএলে ৫ বাংলাদেশি ক্রিকেটার, জাফনায় সাকিব-তাসকিন