বিশ্বকাপে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ০৫:৪৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ০৫:৪৯ পিএম
ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক—এমন প্রশ্নের জবাবে সরাসরি দলের নাম না নিয়ে পরোক্ষভাবে নিজের প্রচ্ছন্ন সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চলতি বিশ্বকাপ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চান, তিনি কোন দলের সমর্থক। মৃদু হেসে তারেক রহমান বলেন, 'অনেক দিন একটা দেশে ছিলাম তো।'
সরাসরি ইংল্যান্ড বা যুক্তরাজ্যের নাম উচ্চারণ না করলেও তাঁর দীর্ঘদিনের লন্ডন-জীবনের প্রেক্ষাপটে উপস্থিত সাংবাদিকরা এটিকে ইংল্যান্ড দলের প্রতি সমর্থন হিসেবেই ধরে নেন।
রাজনৈতিক ও আইনি কারণে দেড় দশকেরও বেশি সময় লন্ডনে অবস্থান করেন তারেক রহমান। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরে আসেন। গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।
আজকের মতবিনিময়ে মূলত দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা ও সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। তবে শেষপর্বে অনানুষ্ঠানিক এই ক্রীড়া-প্রশ্নোত্তর পর্বটি উপস্থিত সাংবাদিকদের মধ্যে চাঞ্চল্য ও হাস্যরসের পরিবেশ তৈরি করে।
এর আগে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মধ্যন্যভোজ করেন। পরে সাংবাদিকরা খাবারের মেনু মেনু ঘরোয়া রাখার প্রধানমন্ত্রীর প্রসংসা করেন। তিনি রাষ্ট্রে অর্থের মিতব্যইয়িতার ক্ষেত্রে খুব সচেতন থাকেন।
আজকেও তিনি এক প্রশ্নের জবাবে তিনি তা আবারও প্রমান করেছেন, এক সাংবাদিক বলেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় মাঝে মাঝে করতে। প্রধানম্নত্রী উত্তরে বলেন, তাহলে চিনমৈত্রীতে করা যাবে না এখানে খরচ অনেক বেশি। নরমাল কম খরছ হয় এমন কোনো জায়গা দেখে নিতে হবে।
এর আগে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন। পরে সাংবাদিকরা খাবারের মেনু ঘরোয়া রাখায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। তিনি রাষ্ট্রের অর্থ খরচের ব্যাপারে খুব সচেতন থাকেন।
আজকেও এক প্রশ্নের জবাবে তিনি তা আবারও প্রমাণ করেছেন। এক সাংবাদিক বলেন, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় মাঝে মাঝে করতে। প্রধানমন্ত্রী উত্তরে বলেন, তাহলে চীন মৈত্রীতে করা যাবে না, এখানে খরচ অনেক বেশি। নরমাল, কম খরচ হয় এমন কোনো জায়গা দেখে নিতে হবে।
আরও পড়ুন
- পূর্ণ পারিশ্রমিক পাবেন সোমালিয়ান রেফারি আরতান
- চোট সারলেও কেপ ভার্দের বিপক্ষে একাদশে নেই ইয়ামাল
- নেদারল্যান্ডসকে হারিয়ে নারী বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের
- তুরস্কের বিরুদ্ধে চমক দেখিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার
- শুরুর ধাক্কা সামলে শক্ত পুঁজি পেল বাংলাদেশ, ভালো শুরু অস্ট্রেলিয়ার
- বিশ্বকাপ মাঠেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের
- তিন লাল কার্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো
- শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া, স্বপ্নের শুরু বাংলাদেশের