রাতে কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করছে পর্তুগাল
বুধবার, ১৭ জুন, ২০২৬ ০৭:০১ পিএম | আপডেট: বুধবার, ১৭ জুন, ২০২৬ ০৭:০১ পিএম
কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে পর্তুগাল। হিউস্টনে আজ গ্রুপ 'কে'র ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মুখোমুখি হবে ইউরোপের দলটি। শক্তির বিচারে পরিষ্কার ফেবারিট পর্তুগাল।
গোলপোস্টের নিচে থাকছেন নির্ভরযোগ্য দিয়োগো কোস্তা। রক্ষণভাগে জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও ও নুনো মেন্দেসের উপস্থিতি দলটিকে দিয়েছে বাড়তি ভারসাম্য। মাঝমাঠে ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া ও জোয়াও নেভেসের ত্রয়ী হতে পারে পর্তুগালের সবচেয়ে বড় শক্তি। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস এবং পিএসজির তারকা ভিতিনিয়া ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য রাখেন।
আক্রমণভাগে বার্নার্দো সিলভা ও পেদ্রো নেতোর পাশাপাশি থাকছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সের দোরগোড়ায় দাঁড়িয়েও গোলের ক্ষুধা হারাননি পর্তুগিজ অধিনায়ক। বিশ্বকাপ ইতিহাসে টানা ছয়টি আসরে গোল করার অনন্য কীর্তি গড়ার সুযোগ রয়েছে তার সামনে। তাই কঙ্গোর বিপক্ষে এই ম্যাচে সবার নজর থাকবে রোনালদোর দিকেই।
পর্তুগাল: দিয়োগো কোস্তা, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, নুনো মেন্ডিস, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া, বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।
কঙ্গো: লিওনেল এমপাসি, অ্যারন ওয়ান-বিসাকা, মুকোকো কাপুয়াদি, অ্যাক্সেল তুয়ানজেবে, চানসেল এমবেম্বা, আর্থার মাসুয়াকু, স্যামুয়েল মুতুসামি, নোয়া সাদিকি, এনগালোয়েন মুকাউ, ইয়োয়ান উইসা, সেড্রিক বাকাম্বু।
আরও পড়ুন
- প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ
- এক ম্যাচেই মেসির যত রেকর্ড
- বিশ্বকাপে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী
- পূর্ণ পারিশ্রমিক পাবেন সোমালিয়ান রেফারি আরতান
- চোট সারলেও কেপ ভার্দের বিপক্ষে একাদশে নেই ইয়ামাল
- নেদারল্যান্ডসকে হারিয়ে নারী বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের
- তুরস্কের বিরুদ্ধে চমক দেখিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার
- শুরুর ধাক্কা সামলে শক্ত পুঁজি পেল বাংলাদেশ, ভালো শুরু অস্ট্রেলিয়ার