শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
রবিবার, ২১ জুন, ২০২৬ ০২:৫৯ পিএম | আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬ ০২:৫৯ পিএম
সিরিজ আগেই খুইয়ে ফেলা বাংলাদেশ দল সম্মান রক্ষার লড়াইয়ে নেমেছে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে। টানা দুই ম্যাচে হেরে যাওয়ায় সিরিজ ইতিমধ্যেই প্রতিপক্ষের হাতে চলে গেছে। এই অবস্থায় শেষ ম্যাচে ভালো করে অন্তত হোয়াইটওয়াশ এড়াতে চাইছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রবিবার (২১ জুন) টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।
আগের ম্যাচের একাদশ থেকে এদিন তিনটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। সাকলাইন ও মোস্তাফিজের জায়গায় একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এছাড়া সৌম্য সরকারের পরিবর্তে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।
আরও পড়ুন
- এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে লিটন দাস
- জাতীয় দলকে বিদায় জানালেন মেসি
- চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন এমি মার্তিনেজ
- বিলবাওকে হারিয়ে শীর্ষে বার্সা
- ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব ব্রাজিলের
- ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ দাবিতে বিশ্বব্যাপী পিটিশন
- এ বছর হচ্ছে না বিপিএল
- ডারউইনে ইতিহাস