নতুন সাজে মেসি-ডি পল
সোমবার, ২২ জুন, ২০২৬ ১২:৩২ পিএম | আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬ ১২:৩২ পিএম
অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনের ব্যস্ততার মাঝেও কিছুটা স্বস্তির সময় কাটিয়েছেন আর্জেন্টিনার দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল। অনুশীলন শিবির থেকে সময় বের করে তাঁরা গিয়েছিলেন নাপিতের কাছে, এবং ফিরেছেন নতুন সাজে।
আর্জেন্টিনা দলের দীর্ঘদিনের স্টাইলিস্ট দানি আলেহান্দ্রো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মেসি ও ডি পলের নতুন লুকের ছবি। বহু বছর ধরে জাতীয় দলের ফুটবলারদের চুলের সাজসজ্জার দায়িত্ব সামলে আসছেন তিনিই।
মেসি ফিরেছেন তাঁর চেনা লুকেই। বিশ্বকাপে আসার সময় তাঁর চুল কিছুটা লম্বা ছিল, এবার তা ছোট ও পরিপাটি করে ছাঁটা হয়েছে। বড় কোনো পরিবর্তন না থাকলেও নতুন হেয়ারকাটে তাঁকে আগের চেয়ে আরও গোছানো দেখাচ্ছে।
অন্যদিকে ডি পলও চুল ছাঁটিয়ে হাজির হয়েছেন নতুন রূপে। লুকে নাটকীয় কোনো বদল না এলেও ছোট ও পরিচ্ছন্ন হেয়ারকাটে তাঁকে দেখাচ্ছে বেশ সতেজ। একসময় ব্যতিক্রমধর্মী চুলের স্টাইলের জন্য পরিচিত থাকলেও সাম্প্রতিক বছরগুলোয় তিনি প্রাধান্য দিচ্ছেন তুলনামূলক সহজ ও মার্জিত সাজকেই।
প্রকাশিত ছবিগুলোতে দুই ফুটবলারকেই দেখা গেছে হাসিখুশি ও প্রাণবন্ত। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাঁরা কাটিয়েছেন বেশ নির্ভার একটি সময়।
উল্লেখ্য, অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় শুরু হবে।
আরও পড়ুন
- এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে লিটন দাস
- জাতীয় দলকে বিদায় জানালেন মেসি
- চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন এমি মার্তিনেজ
- বিলবাওকে হারিয়ে শীর্ষে বার্সা
- ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব ব্রাজিলের
- ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ দাবিতে বিশ্বব্যাপী পিটিশন
- এ বছর হচ্ছে না বিপিএল
- ডারউইনে ইতিহাস