স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে প্রতিপক্ষ কোন দল
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১১:২৯ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১১:২৯ এএম
স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানের জয় নিয়ে গ্রুপপর্বের খেলা শেষ করেছে ব্রাজিল। বৃহস্পতিবার সকালে মায়ামিতে স্কটিশদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করে সেলেসাওরা।
নকআউট পর্বে ব্রাজিলের ম্যাচ আগামী ২৯ জুন। হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে শেষ বত্রিশের লড়াইয়ে সাম্বা বয়দের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষের নাম জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিল নকআউটে ‘এফ’ গ্রুপের রানার্সআপ বা দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে। সেই দৌড়ে ব্রাজিলের সামনে আছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। এই তিন দলের যে কোনো একটিকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছেন কার্লো আনচেলত্তির শিষ্যরা।
বাংলাদেশ সময় শুক্রবার ভোরে কানসাস সিটিতে ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও তিউনিসিয়া। একই সময়ে ডালাসে লড়বে জাপান ও সুইডেন।
বর্তমানে নেদারল্যান্ডস ও জাপান দুই দলের নামের পাশে রয়েছে সমান ৪ পয়েন্ট। এমনকি তাদের গোল ব্যবধানও সমান (+৪)। তবে ৭ গোল করে টেবিলের শীর্ষে রয়েছে ডাচরা, যেখানে জাপানের গোল সংখ্যা ৬টি। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে লড়াইয়ে টিকে আছে সুইডেনও।
অন্যদিকে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে তিউনিসিয়া। সুতরাং টিকে থাকা ‘এফ’ গ্রুপের বাকি তিন দলের যে কোনো একটি নকআউটে ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে পাবে।
আরও পড়ুন
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
- এমবাপের জোড়া গোল, সেভিয়াকে ৪-১ ব্যবধানে হারাল রিয়াল
- বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- বাংলাদেশ সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
- কান্না, করতালি আর ভালোবাসায় মেসির আর্জেন্টিনা-অধ্যায়ের শেষ
- বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা
- পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের ফাইনাল স্বপ্নভঙ্গ
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ আজ, ঘুরে দাঁড়াতে মাঠে নামছে লাল-সবুজের দল