দুই গোলে পিছিয়ে থেকেও রূপকথার প্রত্যাবর্তন, কোয়ার্টারে আর্জেন্টিনা
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ০৯:৩০ এএম | আপডেট: বুধবার, ৮ জুলাই, ২০২৬ ০৯:৩০ এএম
বিশ্বকাপের শেষ ষোলোয় দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আটলান্টায় মিসরের বিপক্ষে নাটকীয় লড়াই শেষে ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
ম্যাচের ১৫তম মিনিটেই চমক দেখায় মিসর। মারওয়ান আত্তিয়ার ক্রস থেকে হেডে গোল করেন ইয়াসের ইব্রাহিম। এর কিছুক্ষণ পরই সমতায় ফেরার সুযোগ পায় আর্জেন্টিনা, তবে মেসির নেওয়া পেনাল্টি দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন মিসরীয় গোলরক্ষক মোস্তফা শোবের। এরপর ম্যাক অ্যালিস্টার ও হুলিয়ান আলভারেজের একাধিক নিশ্চিত সুযোগও নষ্ট করে দেন এই গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে মোস্তফা জিকোর একটি গোল ফাউলের কারণে ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়। তবে থেমে থাকেননি তিনি—৬৭তম মিনিটে গোল করে মিসরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জিকো। ম্যাচ তখন প্রায় হাতছাড়া হওয়ার উপক্রম হয়ে পড়ে বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।
৭৯তম মিনিটে মেসির নিখুঁত ক্রস থেকে হেডে ব্যবধান কমান ক্রিস্টিয়ান রোমেরো। এরপর লাওতারো মার্তিনেজের গড়া আক্রমণে বদলি খেলোয়াড় গনসালো মন্তিয়েলের গায়ে লেগে বল আসে মেসির সামনে। তার নেওয়া শট গোলরক্ষকের গায়ে লেগেও ক্রসবারে প্রতিফলিত হয়ে জালে জড়ায়—২-২ সমতা ফেরে ম্যাচে।
সমতায় ফিরেও থামেনি আর্জেন্টিনা। যোগ করা সময়ে লাওতারো মার্তিনেজের ক্রস থেকে হেডে জয়সূচক গোলটি করেন এনজো ফার্নান্দেজ। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।
আরও পড়ুন
- লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি
- নরওয়ের কাছে হেরে জাতীয় দলকে বিদায় জানালেন নেইমার
- বেলিংহামের জোড়া গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টারে ইংল্যান্ড
- ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে মুখোমুখি ব্রাজিল
- উনাহির জোড়া গোলে কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ১৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে নকআউটে স্পেনের জয়
- বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে মেসির হাসির মুহূর্ত, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা