দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১১:১৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১১:১৭ এএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাওয়া চোট যেন লিটন দাসের পিছু ছাড়ছেই না। এবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি। চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় বাকি দুই ওয়ানডেতে তাঁকে খেলতে দেখা যাবে না।
চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলা হয়নি লিটনের। তিনি না থাকায় সেই সিরিজে অধিনায়কত্ব করেছিলেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে তাঁকে রাখার কথা থাকলেও পরে চোটের কারণেই সরিয়ে নেওয়া হয়েছিল। এবার জানা গেল, ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না তাঁর।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। লিটনের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। বুধবারই টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ের উদ্দেশে পাড়ি দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ফলে দ্বিতীয় ওয়ানডের একাদশে ইমনকে না দেখার সম্ভাবনাই বেশি।
বিসিবির বিবৃতিতে ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, লিটন প্রথম ওয়ানডে মিস করেছিলেন এবং এখনো ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন। বৃহস্পতিবার তাঁর ফিটনেস পরীক্ষা নেওয়া হয়, কিন্তু ফল সন্তোষজনক ছিল না। সামনে টানা দুটি ওয়ানডে থাকায় এই সিরিজে খেলার মতো পর্যাপ্ত উন্নতি তাঁর পক্ষে সম্ভব হবে না বলেই মনে করছেন তাঁরা।
প্রথম ম্যাচে ২৫ রানে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইতিমধ্যে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ বৃহস্পতিবার (৯ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
আরও পড়ুন
- দুই গোলে পিছিয়ে থেকেও রূপকথার প্রত্যাবর্তন, কোয়ার্টারে আর্জেন্টিনা
- লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি
- নরওয়ের কাছে হেরে জাতীয় দলকে বিদায় জানালেন নেইমার
- বেলিংহামের জোড়া গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টারে ইংল্যান্ড
- ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে মুখোমুখি ব্রাজিল
- উনাহির জোড়া গোলে কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ১৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে নকআউটে স্পেনের জয়