বাংলাদেশের সমর্থকদের বিশেষ বার্তা দিলেন স্কালোনি
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১২:৪৬ পিএম | আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১২:৪৬ পিএম
বিশ্বকাপে দল হিসেবে বাংলাদেশ নেই, তবে আলোচনায় ঠিকই আছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে ঝরল বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা।
স্কালোনি বলেন, “বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানাই। তারা সবসময় আমাদের অবাক করে। এত দূরে থেকেও আর্জেন্টিনার সমর্থক হওয়াটা সত্যিই অবিশ্বাস্য। জার্সি গায়ে এত দূরের মানুষদের দেখতে সবসময়ই ভালো লাগে। তাদের আরও একটা আনন্দ দিতে পারলে আমরা খুশি হব।”
পুরো বিশ্বকাপ জুড়েই বাংলাদেশিদের উন্মাদনা বিশ্বমিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে। আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর ঢাকার রাস্তায় মিছিল, আতশবাজি আর আলবিসেলেস্তের জার্সিতে ভরে গেছে পুরো শহর। এসব দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বারবার উঠে এসেছে, যা হাজার হাজার কিলোমিটার দূরে বসেও নাড়া দিয়েছে স্কালোনিকে।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আজ বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। ফাইনালে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে স্পেন, যারা ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে। ইংল্যান্ডকে হারিয়ে সেই ফাইনালেই এবার জায়গা করে নিতে চায় আর্জেন্টিনা।
আরও পড়ুন
- এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে লিটন দাস
- জাতীয় দলকে বিদায় জানালেন মেসি
- চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন এমি মার্তিনেজ
- বিলবাওকে হারিয়ে শীর্ষে বার্সা
- ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব ব্রাজিলের
- ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ দাবিতে বিশ্বব্যাপী পিটিশন
- এ বছর হচ্ছে না বিপিএল
- ডারউইনে ইতিহাস