আজই কি মেসির শেষ ম্যাচ
রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১০:৪৪ এএম | আপডেট: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১০:৪৪ এএম
আজ রোববার স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে লিওনেল মেসির আর্জেন্টিনা ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। প্রশ্ন একটাই— এই ফাইনালই কি নীল-সাদা জার্সিতে মেসির শেষ ম্যাচ? সংবাদ সম্মেলনে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি রহস্য বজায় রেখে বলেন, "লিওকে জিজ্ঞাসা করুন।"
সরাসরি জবাব এড়িয়ে গেলেও মেসির প্রতি প্রশংসা করতে ভোলেননি আর্জেন্টাইন কোচ। তার ভাষায়, মেসি নিছক একজন ফুটবলার নন, বরং ফুটবল ইতিহাসেরই এক জীবন্ত অংশ। ৩৯ বছর বয়সে আবারও বিশ্বকাপ ফাইনালে ওঠাকে তিনি অবিশ্বাস্য বলে অভিহিত করেন এবং বলেন, যতদিন মেসি খেলবেন ততদিন তার খেলা উপভোগ করাই উচিত।
দিয়েগো মারাদোনাকে স্মরণ করলেও মেসি এখনও মাঠে থেকে ইতিহাস গড়ে চলেছেন বলে মন্তব্য করেন তিনি। মেসির কোচ হতে পারাকে নিজের জন্য গর্বের বিষয় বলেও জানান স্কালোনি।
ফাইনালের প্রস্তুতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টিনা কোচ। তার অভিযোগ, নিউ ইয়র্কে পৌঁছানোর পর পর্যাপ্ত বিশ্রাম না দিয়েই দলকে তড়িঘড়ি অনুশীলনে নামতে হয়েছে।
নানা আনুষ্ঠানিকতা সামলে তাড়াহুড়ো করে অনুশীলন করায় নতুন কৌশল নিয়ে কাজ করার সুযোগ মেলেনি বলে জানান তিনি। টুর্নামেন্টের শেষ পর্যায়ে খেলোয়াড়দের বিশ্রাম জরুরি হলেও বাস্তবে তার উল্টো ঘটছে বলে মন্তব্য করেন স্কালোনি।
ব্রাজিলের কিংবদন্তি কাফুর পর বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার কীর্তি গড়তে যাচ্ছেন মেসি।
বাড়তি চাপ অনুভব করছেন কি না— এমন প্রশ্নে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, আগের ফাইনাল অনেক আগেই অতীত হয়ে গেছে।
ছোটবেলা থেকে আনন্দ নিয়ে ফুটবল খেলার কথা জানিয়ে তিনি বলেন, এই ফাইনাল নিয়েও আলাদা কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই।
আরও পড়ুন
- গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপ সেরা রদ্রি
- ট্রফি হাতে মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, বিশ্বকাপ উদযাপনে বিতর্ক
- দ্বিতীয়বারের মত বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- ফাইনালের টিকিটের দামে রেকর্ড, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সাকার হ্যাটট্রিকে ইংল্যান্ডের জয়
- বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্যে নতুন রেকর্ড
- র্যাংকিংয়ের শীর্ষে আবারও আর্জেন্টিনা
- শেষ মুহূর্তে নাটকীয় জয়, ফাইনালে স্পেনের মুখোমুখি আর্জেন্টিনার