মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩১ এএম | আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩১ এএম
ভুয়া ও জাল বিএড সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগের অনুসন্ধানে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৩ শিক্ষককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ১ অক্টোবর প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কার্যালয়ে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
দুদকের নির্দেশনা অনুযায়ী, হাজির হওয়ার সময় প্রত্যেক শিক্ষককে বিএড সনদের মূল কপি, এক সেট ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। কোনো শিক্ষক জরুরি কারণে নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারলে তার মূল বিএড সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র অধ্যক্ষের জিম্মায় রাখার কথাও বলা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বরাবর এ-সংক্রান্ত চিঠি পাঠান দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা আখতারুজ্জামান। চিঠিতে অনুসন্ধানের স্বার্থে ২৩ শিক্ষকের বক্তব্য গ্রহণ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
দুদকের অনুসন্ধানে প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষকের বিএড সনদ নিয়ে অভিযোগের তথ্য উঠে এসেছে। প্রাপ্ত নথিপত্রের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখতে অনুসন্ধানকারী কর্মকর্তাও নিয়োগ করেছে সংস্থাটি।
তলব করা শিক্ষকদের সবাই দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা থেকে বিএড সনদ নিয়েছেন বলে দুদকের চিঠিতে উল্লেখ করা হয়েছে। এসব সনদকে প্রাথমিকভাবে জাল হিসেবে চিহ্নিত করেছে দুদক। তবে অভিযোগের বিষয়ে অনুসন্ধান শেষে বিস্তারিত তথ্য ও দায় নির্ধারণের বিষয়টি স্পষ্ট হবে।
দুদকের তলব করা ২৩ শিক্ষক হলেন—রুবিনা সুলতানা, মো. সোলায়মান, তাহমিনা ইয়াছমিন, মোহা. কবিউল ইসলাম, সেবিকা রানী পাল, মোছা. নাহিদা আখতার, সালেহ আহমেদ, মো. মোজাম্মেল হক, মুহাম্মদ শফিকুল ইসলাম খান, মাহফুজা হাসনা, সালমা খাতুন, সুস্মিতা আক্তার, মো. আজিবর রহমান, মো. রবিউল ইসলাম, মোহাম্মদ আবু বকর, মহিউদ্দিন, আজমল হোসেন, মো. ফরিদুর রহমান শেখ, নূরজাহান, মো. সিরাজুল ইসলাম, মুহাম্মদ আল আমিন খান, মোহাম্মদ আফছার উদ্দিন ও এন এম মঞ্জুরুল হক।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল: মাহদী আমিন
- ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশন্স লিগ শুরু স্পেনের
- দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
- জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জাতিসংঘে বিশ্বশান্তি ও মানবাধিকারের পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
- জানুয়ারির মধ্যে দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
- দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী