ট্রাম্পের সিদ্ধান্তের পর
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫২ এএম | আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫২ এএম
ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্বীকৃতির পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।
আজ বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়ে গেছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ৭৩ ডলারে লেনদেন হয়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৭২ ডলারে উঠেছে।
এর আগে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ায় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছিল। তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থানের পর আবারও দাম বাড়তে শুরু করেছে।
চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। এমনটি হলে গত জুলাইয়ের পর এটিই হবে ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক মূল্যবৃদ্ধি।
অন্যদিকে, সেপ্টেম্বরজুড়ে ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৪ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। এর আগে মে মাসের পর প্রথমবারের মতো ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়েছিল।
আরও পড়ুন
- মূল্যস্ফীতি কমানো ও ঋণপ্রবাহ বাড়ানোর লক্ষ্যে নতুন মুদ্রানীতি ঘোষণা আজ
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩০ বিলিয়ন ডলার
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর
- বিশ্ববাজারে আজও কমল তেলের দাম
- দেশের বাজারে কমাল সোনার দাম
- মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৮ ডলার
- দেশে স্বর্ণের দামে ফের পতন