কাল খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১১:৩৬ এএম | আপডেট: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১১:৩৬ এএম
সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ, মোংলা বন্দরের বাণিজ্যিক সক্ষমতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে এ অঞ্চলে এটিই তাঁর প্রথম সফর।
সফরসূচি অনুযায়ী, হেলিকপ্টারে করে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও আশপাশের প্রাকৃতিক দৃশ্য পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী। পরে দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন তিনি। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টে গিয়ে প্রস্তাবিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা পর্যালোচনা করবেন।
এরপর নৌপথে মোংলা বন্দরে পৌঁছে নির্ধারিত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় বন্দরের জেটি ও প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনেরও কথা রয়েছে।
এদিকে, আগামী ৫ নভেম্বর আবারও খুলনা সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেদিন জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করবেন তিনি।
সুন্দরবন, মোংলা বন্দর ও প্রস্তাবিত শিল্পাঞ্চলকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আশাবাদী স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।
তাঁদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে অঞ্চলটির অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ আরও গতি পাবে।
আরও পড়ুন
- ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা
- কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
- চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পানি সংকট নিরসনে দ্রুত পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী
- রাজশাহীর ধর্মসভা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী
- খুলনার সেই খান সাইফুল এখন সুস্থ, বাড়ি ফেরার আগে আবারও খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষির মাঝে প্রণোদনার অর্থ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
- ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী