প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১২:৫৬ পিএম | আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১২:৫৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
সভায় দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, প্রকল্প অনুমোদন এবং অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের চতুর্থ সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আটটি ছিল নতুন, তিনটি সংশোধিত এবং দুটি প্রকল্পের ব্যয় না বাড়িয়ে বাস্তবায়নের মেয়াদ বাড়ানোর প্রস্তাব।
ওই সভায় অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে ছিল তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ, পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক উন্নয়ন এবং মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন।
এছাড়া গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের তৃতীয় সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে রাজধানীর গণপরিবহনব্যবস্থা উন্নয়নে তিনটি মেট্রোরেল প্রকল্পও ছিল।
আরও পড়ুন
- পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা শুরু
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর
- সরকারকে বেকায়দায় ফেলতেই শ্রমিক আন্দোলন: বিকেএমইএ সভাপতি
- ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- শ্রমিক আন্দোলনের আড়ালে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন, সচিবালয়ে মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
- পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা