1. »
  2. সমগ্র দেশ

মহাখালী সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১০:১৮ এএম | আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১০:১৮ এএম

মহাখালী সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।