আজ থেকে শুরু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:২৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:২৩ এএম
পাবনাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ। রেলপথমন্ত্রী রবিউল আলম নতুন এই ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।
নতুন এই রুটে প্রতিদিন এক জোড়া আন্তঃনগর ট্রেন চলবে। সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’। অন্যদিকে, ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ছাড়বে ‘পাবনা গোধূলী এক্সপ্রেস’। ট্রেন দুটিতে যুক্ত করা হচ্ছে ভারত থেকে আমদানি করা নতুন ১২টি কোচ।
ট্রেন চালুর খবরে জেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেলেও ঈশ্বরদী স্টেশনে ইঞ্জিন ঘুরিয়ে যাত্রা করতে হওয়ায় সময় বেশি লাগবে বলে অসন্তোষ জানিয়েছেন অনেকে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে রুটটি আরও সংক্ষিপ্ত ও সময়সাশ্রয়ী করা হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধন উপলক্ষে স্টেশনে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানের নিরাপত্তায় জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানিয়েছেন, পুরোনো কোচের পরিবর্তে নতুন কোচ দিয়েই পূর্ণাঙ্গভাবে ট্রেনটি চালুর পরিকল্পনা থেকে কিছুটা সময় নেওয়া হয়েছে।
পাবনাবাসীর প্রত্যাশা, নতুন এই রেল যোগাযোগ জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় ইতিবাচক ভূমিকা রাখবে।
আরও পড়ুন
- আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- মিরসরাইয়ে দুই কাভার্ডভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট
- বগুড়ায় আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
- গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
- মহাখালী সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার পুড়ে নিহত
- গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে নামল ১০ প্লাটুন বিজিবি
- বগুড়ায় সিএনজি মালিকদের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত