1. »
  2. সমগ্র দেশ

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১০:২২ এএম | আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১০:২৮ এএম

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের একজন হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সুইডেন আসলাম। বিমানবন্দরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।