বগুড়ায় আবারও ট্রেনের বগি লাইনচ্যুত
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০১:১৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০১:১৮ পিএম
সাত দিনের ব্যবধানে তৃতীয়বারের মতো গাইবান্ধার বোনারপাড়া থেকে ছেড়ে আসা বগুড়ার সান্তাহারগামী ‘ফোর নাইনটি কলেজ ট্রেন’ (লোকাল)-এর দুটি বগি আবারও লাইনচ্যুত হয়েছে।
আজ মঙ্গলবার (২ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটের দিকে বগুড়ার সুখানপুকুর রেলস্টেশনের ২ নম্বর লাইনে ওঠার পর ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। তবে বিকল্প লাইন দিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সচল রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে স্টেশনের মাস্টার সাজেদুর রহমান।
তিনি বলেন, নির্ধারিত সময়ে বোনারপাড়া থেকে সান্তাহারের উদ্দেশে ছেড়ে আসে ফোর নাইনটি কলেজ ট্রেন। নির্ধারিত যাত্রাবিরতির জন্য সকাল ৮টা ১০ মিনিটে ট্রেনটি বগুড়ার সুখানপুকুর রেলস্টেশনের ২ নম্বর লাইনে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে টেনের দুটি বগি লাইনচ্যুত হয়। বোনারপাড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসেছে। লাইনচ্যুত বগি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করার কাজ চলছে।
তিনি আরও বলেন, সুখানপুকুর স্টেশনে ২ নম্বর লাইনে কলেজ ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে ১ নম্বর লাইন হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সচল রয়েছে।
এর আগে গত রোববার রাত ৮টা ৪০ মিনিটে বগুড়ার গাবতলী রেলস্টেশনে যাত্রাবিরতির আগে ‘ফোর নাইনটি কলেজ ট্রেন’–এর ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।
আরও পড়ুন
- কিশোরগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
- ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১০
- ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত পাঁচ
- ঈদের দিনে দুর্ঘটনায় সারাদেশে নিহত ২৬
- লোহাগাড়ায় মুখোমুখি বাস সংঘর্ষে নিহত ৪, আহত ১৫
- সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
- পূর্বাচলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ ছাত্রের প্রাণহানি
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২