শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৬ এএম | আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৬ এএম
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও ল্যান্স করপোরাল জুবাইদুল। দুর্ঘটনায় আরও চার বিমানবাহিনী সদস্য আহত হয়েছেন; তাঁদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিয়মিত নিরাপত্তার দায়িত্ব পালনকালে পিকআপটি তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলায় থাকা ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তদন্ত ও তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আরও পড়ুন
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
- কিশোরগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
- ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১০
- ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত পাঁচ