ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৪২ পিএম | আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৪২ পিএম
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলার ত্রিশাল, নান্দাইল ও গফরগাঁওয়ে ভিন্ন সময়ে দুর্ঘটনাগুলো ঘটে।
সংশ্লিষ্ট থানা ও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ত্রিশালের তির্খী কালীবাজার এলাকায় বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক জসিম উদ্দিন (৩৮) মারা যান।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারী মারা যান। আহত আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, রোববার রাতে নান্দাইলের আতকাপাড়া এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির চাপায় প্রায় ৩৫ বছর বয়সী এক নারী নিহত হন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ ছাড়া দক্ষিণ গফরগাঁওয়ের পাইথল ইউনিয়নে পৃথক সড়ক দুর্ঘটনায় রিফাত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আরও পড়ুন
- চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫