এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ০২:০৩ পিএম | আপডেট: বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ০৩:৩১ পিএম
এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ১১ আগস্ট থেকে হচ্ছে না এইচএসসি পরীক্ষা।
আজ বুধবার (৭ আগস্ট) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সরকারি মাধ্যমিক শাখা-২ এর উপসচিব সাইয়েদ এ. জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে তৈরি সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরবর্তীতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওইদিনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন
- আটোপাস আর নয়, বদলাতে হবে পরীক্ষা পদ্ধতি : শিক্ষামন্ত্রী
- জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা
- আজ থেকে স্কুল-কলেজে রমজানের ছুটি, খুলবে কবে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রথম উপাচার্য নিয়োগ
- পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
- ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
- ঢাবির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ