পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:৪৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:৪৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয়সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে নিয়াজ আহমদ খান বলেন, নির্বাচিত রাজনৈতিক সরকার যেন নিজেদের মতো করে প্রশাসনিক কাঠামো সাজাতে পারে, সে উদ্দেশ্যেই তিনি সরে দাঁড়াচ্ছেন।
তবে আনুষ্ঠানিকভাবে এখনও পদত্যাগপত্র জমা দেননি জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে প্রশাসনিক শূন্যতা এড়াতে আরও কিছুদিন দায়িত্ব পালন করবেন। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর তাদের সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। পরবর্তীতে ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর।
আরও পড়ুন
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ