কমলো জ্বালানি তেলের দাম
শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ১২:২৭ পিএম | আপডেট: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ১২:৫৭ পিএম
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজিলের দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা, অকটন-পেট্রোলের দাম কমেছে লিটারে ৬ টাকা।
আজ শনিবার (৩১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য জানান।
জানা গেছে, নতুন দাম অনুযায়ী অকটেন ১২৫ টাকা, পেট্রোল ১২১ টাকা ও ডিজেল ১০৫ টাকা ২৫ পয়সা বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আজ রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর করা হবে।
উচ্চ মূল্যস্ফৃীতি নিয়ন্ত্রণে বিপিসি মুনাফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে অর্ন্তবর্তীকালীন সরকার। ফলে সেপ্টেম্বর থেকে গ্রাহকরা কমমূল্যে বাজারে জ্বালানি তেল কিনতে পারবেন।
উল্লেখ্য, গত ১ জুন থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে ১০৬ টাকা ৭৫ পয়সা দরে। আর প্রতি লিটার অকটেন ১৩১ টাকা ও প্রতি লিটার পেট্রোল ১২৭ টাকা দরে বিক্রি হয়ে আসছে।
আরও পড়ুন
- যুদ্ধের প্রভাবে ৮৫ দেশে জ্বালানির দাম বৃদ্ধি, তালিকায় নেই বাংলাদেশ
- টানা দ্বিতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম
- দেশের বাজারে কমল সোনার দাম
- কমল সোনা ও রুপার দাম
- একীভূত ৫ ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে : গভর্নর
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বৃদ্ধি
- বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম বৃদ্ধি
- জ্বালানি তেলের দাম মার্চ মাসেও অপরিবর্তিত