দেশের বাজারে কমল সোনার দাম
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১১:৪০ এএম | আপডেট: সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১১:৪০ এএম
সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ৬৫ হাজার টাকার নিচে নেমে এসেছে।
সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন এই মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন দর অনুযায়ী—
২২ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা
২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা
১৮ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা
সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।
গত সপ্তাহে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে উত্তেজনার কারণে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছিল। তবে আজ আন্তর্জাতিক বাজারে কিছুটা দরপতন দেখা গেছে। স্বর্ণ ও রুপার দর সংক্রান্ত ওয়েবসাইট GoldPrice.org–এর তথ্য অনুযায়ী বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৫ হাজার ৯০ ডলার, যা আগের দিন ছিল ৫ হাজার ১৭০ ডলার।
এর আগে গত ৩০ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা বেড়ে ৫ হাজার ৫৫০ ডলারে পৌঁছেছিল। বিশ্ববাজারে তখন দামের বড় উল্লম্ফনের প্রভাব পড়ে দেশের বাজারেও। ২৯ জানুয়ারি এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে বাজুস ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৮৬ হাজার টাকা, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
আরও পড়ুন
- কমল সোনা ও রুপার দাম
- একীভূত ৫ ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে : গভর্নর
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বৃদ্ধি
- বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম বৃদ্ধি
- জ্বালানি তেলের দাম মার্চ মাসেও অপরিবর্তিত
- বাংলাদেশসহ ৪০ দেশের ডিম ও মুরগিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা
- কমল এলপি গ্যাসের দাম
- দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর