ঢাকা কলেজস্থ বগুড়া জেলা ছাত্র কল্যাণের কমিটি ঘোষণা
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ০৬:৫৭ পিএম | আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ০৬:৫৭ পিএম
মো. আলী হাসানকে সভাপতি ও মো. আব্দুল্লাহ আল মিসবাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ঢাকা কলেজস্থ বগুড়ার শিক্ষার্থীদের সংগঠন বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের ৮২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ দুপুরে সংগঠনের শিক্ষক ও শিক্ষার্থী উপদেষ্টাদের যৌথ অনুমোদন ও স্বাক্ষরে প্রেস রিলিজের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
শিক্ষা, ঐক্য ও প্রগতি এ স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়া এ সংগঠন ঢাকা কলেজস্থ বগুড়ার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। ঢাকা কলেজে আগত বগুড়ার শিক্ষার্থীদের কাউন্সেলিং, ভর্তি পরিক্ষার জন্য আগত শিক্ষার্থীদের আবাসন ব্যাবস্থা, হেল্পডেস্ক, দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, প্রাতিষ্ঠানিক, সাংস্কৃতিক ও বৃত্তিমূলক নানা ধরণের কার্যক্রমসহ শিক্ষা সফরের আয়োজন করে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের সদ্য সভাপতি সমাজবিজ্ঞান বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী আলী আহসান বলেন, বগুড়ার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সর্বদা কাজ করবে এ সংগঠন, একে অপরের পাশে ভাতৃত্বের বন্ধনে সবাইকে নিয়ে কাজ করতে চাই। সদ্য প্রকাশিত এ কমিটির সাধারণ সম্পাদক, ব্যবস্থাপনা বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী জনাব আব্দুল্লাহ আল মিসবাহ ও তার বক্তব্যে নানামুখী শিক্ষামূলক বিভিন্ন আয়োজন ও সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেছেন।
আরও পড়ুন
- এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- বুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক শরীফুল ইসলাম
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
- প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
- জলাবদ্ধতা-পরিবহন সংকটে বন্ধ চবির ক্লাস-পরীক্ষা
- ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- বুড়িগঙ্গা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার