৪৭ বিসিএসের আবেদন শুরু ১০ ডিসেম্বর, শূন্যপদ ৩৬৮৮
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ ০৫:০০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ ০৫:০০ পিএম
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্যাডার ও নন-ক্যাডারসহ এ বিসিএসে ৩ হাজার ৪৮৭টি পদ রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে।
আগমাী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।
এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন
- এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- বুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক শরীফুল ইসলাম
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
- প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
- জলাবদ্ধতা-পরিবহন সংকটে বন্ধ চবির ক্লাস-পরীক্ষা
- ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- বুড়িগঙ্গা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার