১ ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো বাংলাদেশ
শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ ০৬:১১ পিএম | আপডেট: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ ০৬:১১ পিএম
প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে রেকর্ড ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছেন জ্যোতিরা।
আজ শনিবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দল। যেখানে টসে জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯৩ রান তুলে আইরিশরা।
এদিন আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। দলীয় ৯ রানের মাথায় অধিনায়ক গ্যাবি লুইসকে ফেরান সুলতানা। আরেক ওপেনার সারাহ ফোর্বসকে (১৩) আউট করেন নাহিদা আক্তার।
৩৫ রানে ২ উইকেট হারানোর পর আইরিশদের পথ দেখান এমি হান্টার ও ওরলা প্রেন্ডারগাস্ট। দু’জনে মিলে গড়েন ৯১ রানের জুটি। ব্যক্তিগত ৩৭ রানে প্রেন্ডারগাস্ট রান আউট হলে ভাঙে এই জুটি।
একই ওভারে সাথি ফেরান এমি হান্টারকেও। ৮৮ বলে ৬৮ রান করে আউট হন এমি। এরপর উনা রেমন্ডের ১৮ বলে অপরাজিত ২১ এবং লরা ডিলানির ৫০ বলে ৩৩ রানের ইনিংসে ১৯৩ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড।
১০ ওভার বল করে ৩২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সুলতানা খাতুন। একটি করে উইকেট পেয়েছেন স্বর্ণা আক্তার ও নাহিদা খাতুন।
জবাবে ৬ ওভার এক বল বাকি রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন ফারজানা হক পিংকি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন শারমিন আক্তার সুপ্তা। এ ছাড়াও ৪০ রান করেছেন অধিনায়ক জ্যোতি।
আরও পড়ুন
- বিশ্বকাপ মাঠেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের
- তিন লাল কার্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো
- শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া, স্বপ্নের শুরু বাংলাদেশের
- মেসি-ম্যাজিক, আইসল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
- ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি
- জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টির বাগড়ায় ম্যাচ স্থগিত
- শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন আনল ব্রাজিল
- বিশ্বকাপের আগের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত জয়