ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ
সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫ ০৪:০৭ পিএম | আপডেট: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫ ০৪:০৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে অধিভুক্তি বাতিল হচ্ছে। নতুন করে ২০২৪-২৫ সেশনে শিক্ষার্থী ভর্তি করা হবে না। বর্তমানে যাদের কোর্স বাকি আছে, তাদেরটা ঢাবির অধীনেই শেষ হবে।
আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নিয়াজ আহমদ খান বলেন, সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত হয়েছে। ২০২৪-২৫ চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের অধিভুক্তি বাতিল, নতুন করে আর সাত কলেজের কোনো শিক্ষার্থী ঢাবির অধিভুক্ত হবে না।
তিনি আরও বলেন, ২০২৪-২৫ সেশন থেকে ৭ কলেজে আসন সংখ্যা, ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গঠিত যে কমিটি আছে তারাই সিদ্ধান্ত নেবে। পুরনো বা চলতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শেষ করতে আন্তরিক ভূমিকা পালন করবে ঢাবি প্রশাসন।
আরও পড়ুন
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ