অধ্যাপক হাফিজ কেনেডি বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব হওয়ায় ইউট্যাবের অভিনন্দন
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৪৩ পিএম | আপডেট: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৪৩ পিএম
বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত মহাসচিব প্রফেসর এএসএম গোলাম হাফিজ কেনেডিকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব)।
গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারী) ইউটাবের সভাপতি অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদারের স্বাক্ষরিত বিজ্ঞিপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও বরেণ্য কৃষি অর্থনীতিবিদ প্রফেসর এএসএম গোলাম হাফিজ কেনেডি অত্যন্ত সৎ, পরীক্ষিত ও দূরদর্শী পেশাজীবী নেতা। আমাদের বিশ্বাস দেশের সামগ্রিক অগ্রগতিতে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমরা প্রত্যাশা করি।
তারা আরও বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইউট্যাব ইউনিট বিশ্বাস করে, নবনির্বাচিত নেতৃত্ব মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও জুলাই'২৪ এর গণঅভ্যুত্থানের আদর্শ ও লক্ষ্যকে দৃঢ়ভাবে ধারণ করে কৃষি ও কৃষকের কল্যাণের জন্য নিরলস কাজ করবেন। আমরা তাদের নতুন দায়িত্ব পালনে সর্বোচ্চ সাফল্য কামনা করছি।
আরও পড়ুন
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ