হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপিত
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ০৯:০৯ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ০৯:০৯ পিএম
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনেক উৎসাহ উদ্দীপনায় অত্যন্ত আড়ম্বরপূর্ণ ভাবে আজ ২০.০২.২০২৫ তারিখ সন্ধ্যায় কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম, এনডিসি, পিএসসি (অব.)। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে. এম. মজিবুল হক।
সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাক্তন ভাইস চেয়ারম্যান ড. আহমেদ জামিল ইব্রাহীম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মেহেরুন নেসা, বিডিআরসিএস পরিচালক (স্বাস্থ্য) ব্রিগেডিয়ার জেনারেল ডা. এসএম হুমায়ুন কবীর (অব.), যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার, হলি ফ্যামিলি হাসপাতালের উপ-পরিচালক ডা. এ.কে.এম মাসুদ আকতার জিতু ও সহকারী পরিচালক ডা. কে. এম. জিয়াউর রহমান।
অন্যান্যের মধ্যে বিএনপি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকনসহ ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কলেজের বিভিন্ন বিভাগীয় অধ্যাপক, চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- ২৪ ঘন্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ১৯ হাজার
- গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
- কুষ্টিয়া মেডিকেলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, অবহেলার অভিযোগ
- ২৪ ঘন্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু
- গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : ডা. রফিকুল ইসলাম
- তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য : রিজভী
- সারাদেশে ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
- একদিনে ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু