দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
শনিবার, ১ মার্চ, ২০২৫ ০৭:০৮ পিএম | আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫ ০৭:০৮ পিএম
দেশের আকাশে আজ শনিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার রোজা শুরু হচ্ছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী ২ মার্চ রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এই হিসাবে ২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।
রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতে সাহ্রি খেয়ে আগামীকাল থেকে রোজা রাখবেন।
আরও পড়ুন
- হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজারেরও বেশি বাংলাদেশি
- ঈদের দ্বিতীয় দিনেও চলছে কুরবানি
- আজ পবিত্র ঈদুল আজহা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপন, আরাফাতে ১৬ লাখ হাজির মিলন
- ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়
- সৌদি পৌঁছেছেন ৭৩ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ১৮
- সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১২