ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ১২:১২ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ১২:১২ পিএম
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে টাইগ্রেসরা।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বাংলাদেশ একাদশ: শোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), রিতু মনি, ঝর্ণা আক্তার, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: হেইলি ম্যাথিউস (অধিনায়ক), জাইদা জেমস, শেমাইন ক্যাম্পবেল, চিনেল হেনরি, শাবিকা গজনবি, স্ট্যাফানি টেলর, আলিয়া অ্যালেইন, অ্যাফি ফ্লেচার, কারিশমা রামহারাক, কিয়ানা জোসেফ ও আশমিনি মুনিসার।
আরও পড়ুন
- বিশ্বকাপ মাঠেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের
- তিন লাল কার্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো
- শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া, স্বপ্নের শুরু বাংলাদেশের
- মেসি-ম্যাজিক, আইসল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
- ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি
- জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টির বাগড়ায় ম্যাচ স্থগিত
- শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন আনল ব্রাজিল
- বিশ্বকাপের আগের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত জয়