বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মের বিলুপ্তি চায় শিক্ষার্থীরা
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ১১:১৫ এএম | আপডেট: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ১১:১৫ এএম
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গায়েবানা জানাজা ও বিচারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্ত ঘোষণার দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল রবিবার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে জানাজা শেষে শিক্ষার্থীরা এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলুষিত করতে একদল স্বার্থান্বেষী মহল চক্রান্ত করছে। অবিলম্বে এই প্লাটফর্মকে বিলুপ্ত ঘোষণা করা প্রয়োজন। যাতে এই প্লাটফর্ম ব্যবহার করে আর কেউ নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে।
আরও পড়ুন
- গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. জাহিদুর রহমান
- দীর্ধ ছুটি শেষে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
- এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
- নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বারোপে 'সাফি মাল্টিমিডিয়া স্কুলে'র ব্যতিক্রমধর্মী উদ্যোগ
- ঢাবি সিন্ডিকেটে নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান
- এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- মঙ্গলবার থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
- বেগম খালেদা জিয়ার ছবি অবমাননায় জড়িতদের শাস্তির দাবি ইবি ইউট্যাব ও জিয়া পরিষদের