এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ০৬:২৬ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ০৬:২৬ পিএম
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৫ নিয়ে নতুন বার্তা দিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। চলতি বছরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রতিযোগিতার ১৫তম আসর। তবে তা স্থগিত করা হয়েছে। টুর্নামেন্টটি এ বছর নয়, আগামী বছর আয়োজন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাফ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন সিদ্ধান্ত জানিয়ে বলে, সাফ, এর সদস্য দেশগুলো এবং স্পোর্টফাইভ (কমার্শিয়াল রাইটস হোল্ডার) মনে করে, মসৃণভাবে এই আয়োজন সম্পন্ন করার জন্য আরও সময় প্রয়োজন। তাই এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন স্থগিত করা হয়েছে, আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
সবশেষ ২০২৩ সালে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর বসেছিল ভারতের বেঙ্গালুরুতে। সেবার অতিথি দল কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। রীতি অনুযায়ী দুই বছর বিরতিতে দিয়ে এ বছর ফের হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ।
এখন পর্যন্ত ১৪টি সাফ চ্যাম্পিয়নশিপের আসর মাঠে গড়িয়েছে। ভারত সর্বোচ্চ ৯ এবং মালদ্বীপ ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা একবার করে শিরোপার স্বাদ পেয়েছে।
আরও পড়ুন
- বিশ্বকাপ মাঠেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের
- তিন লাল কার্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো
- শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া, স্বপ্নের শুরু বাংলাদেশের
- মেসি-ম্যাজিক, আইসল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
- ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি
- জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টির বাগড়ায় ম্যাচ স্থগিত
- শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন আনল ব্রাজিল
- বিশ্বকাপের আগের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত জয়