শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে 'সাদা দল' এর কমিটি ঘোষণা
রবিবার, ১৮ মে, ২০২৫ ১১:৫৩ পিএম | আপডেট: রবিবার, ১৮ মে, ২০২৫ ১১:৫৩ পিএম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন 'সাদা দল' এর কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার (১৮ মে) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন 'সাদা দল' এর কমিটি ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল বাশারকে সভাপতি ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানুকে সাধারণ সম্পাদক করে ২০২৪-২৫ সালের জন্য নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাদা দলের ২০২৪-২৫ সনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ২৯ এপ্রিল ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত সার্চ কমিটির সভায় মনোনয়ন এবং আজ ১৮ মে তারিখের সাধারণ সভায় ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করা হয়।
আরও পড়ুন
- নৈতিক শিক্ষায় সাফি মাল্টিমিডিয়া স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ
- শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত
- বাংলা কিউআরে লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, আজ থেকে কলেজে ভর্তি
- একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর
- ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনে প্রশাসনের আপত্তি, তদন্ত কমিটি গঠন
- গবেষণা-উদ্ভাবনভিত্তিক উচ্চশিক্ষায় জোর সরকারের: ড. মামুন
- ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর সাবেক শিক্ষার্থীর