উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শনিবার, ২৪ মে, ২০২৫ ০৭:৩৮ পিএম | আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫ ০৭:৩৮ পিএম
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তার এনআইডি ব্লকের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।
এ সংক্রান্ত আবেদনে বলা হয়েছে, মো: মোয়াজ্জেম হোসেন ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা এবং এনআইডি ব্লক করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
সূত্র : বাসস
আরও পড়ুন
- আসিফ মাহমুদের অনিয়ম অনুসন্ধানে নথি চেয়ে দুদকের চিঠি
- শাহজালালে মালিকহীন ফ্লাইট থেকে ৯ কেজি সোনা জব্দ
- টাকার দ্বন্দ্বে ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে
- ভারতে পালিয়ে সেলফি হাদির ওপর হামলাকারীর
- মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
- ভেড়ামারায় কৃষককে গুলি করে হত্যা, আহত ১
- আইনশৃঙ্খলার অবনতি, খুলনায় বাড়ছে খুন, চাঁদাবাজি
- শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে ধর্ষণ, আটক ১৮