বিসিবি সভাপতি ফারুককে অপসারণ করে প্রজ্ঞাপন জারি
শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১১:৫০ এএম | আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১১:৫০ এএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলমান টানাপোড়েনের মাঝে নতুন করে বড়সড় এক সিদ্ধান্তে তোলপাড় শুরু হয়েছে ক্রীড়ামহলে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আনুষ্ঠানিকভাবে বিসিবি পরিচালক পদে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ মে) তারিখে জারি করা এক সরকারি চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩.২(খ)(৪) অনুযায়ী এবং চলমান অনাস্থা পরিস্থিতি ও স্বাধীন তদন্ত প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে গতকাল (২৮ মে) বিসিবির ৯ পরিচালক থেকে ৮ জন একযোগে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি পাঠান জাতীয় ক্রীড়া পরিষদে। তার আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফারুককে ডেকে পদত্যাগে ইঙ্গিত দেন বলে জানা যায়।
যদিও ফারুক আজ পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। বিপিএল সংক্রান্ত একাধিক আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ওঠে ফারুকের বিরুদ্ধে, যেগুলোর তদন্তে গঠিত স্বাধীন কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এ মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বলে জানা গেছে।
এই সিদ্ধান্তের ফলে ক্রিকেট বোর্ডে এখন শূন্য হলো একটি পরিচালক পদ সাথে সভাপতি পদও এখন ফাঁকা, যেটিকে আইসিসি ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ হিসেবে দেখতে পারে। ফলে নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট।
আরও পড়ুন
- টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
- সিরিজ নির্ধারণী ম্যাচেও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
- পিএসএলে নিষিদ্ধ দাসুন শানাকা
- টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান
- প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- ৯ দিনে তৃতীয় লড়াইয়ে বার্সা–অ্যাটলেটিকো
- ২০ বছর পরে ঘরের মাঠে অ্যাটলেটিকোর কাছে বার্সার হার