ঢাবি সিনেটে নিয়োগ পেলেন পাঁচ শিক্ষাবিদ অধ্যাপক
বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ ১১:০৯ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ ১১:০৯ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫ অধ্যাপককে সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। আগামী তিন বছরের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক সিনেটে শিক্ষাবিদ সদস্য হিসেবে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।
তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক (অব.) ড. সদরুল আমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা।
শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(ই) ও ২০(২) ধারা অনুযায়ী এই ৫ জন জন শিক্ষাবিদকে সিনেট সদস্য হিসেবে ৩ বছরের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে।
আরও পড়ুন
- এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- বুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক শরীফুল ইসলাম
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
- প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
- জলাবদ্ধতা-পরিবহন সংকটে বন্ধ চবির ক্লাস-পরীক্ষা
- ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- বুড়িগঙ্গা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার