মরহুম এম. সাইফুর রহমানকে সিকৃবি ভাইস-চ্যান্সেলরের সম্মাননা স্মারক প্রদান
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:১৪ পিএম | আপডেট: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:১৪ পিএম
মরহুম এম. সাইফুর রহমানকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এর পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সম্প্রতি মৌলভীবাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে মরহুম এম সাইফুর রহমানের ১৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তাঁর জ্যেষ্ঠ পুত্র সাবেক এমপি এম নাছের রহমানের হাতে সম্মাননা স্মারক (মরণোত্তর) তুলে দেন সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ, প্রধান বক্তা সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম, বিএনপি'র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ প্রমূখ।
আরও পড়ুন
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ