সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:২২ পিএম | আপডেট: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:২২ পিএম
রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন শহীদ খান।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের খুদে বার্তায় বলা হয়, শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশ নেওয়া পাঁচজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে ডিবি।
তবে এই ব্যক্তিদের কখন, কোন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা খুদে বার্তায় জানানো হয়নি।
তবে ডিবির রমনা বিভাগের উপকমিশনার (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির বলেন, গতকাল রোববার রাতে রাজধানীর বোরাক টাওয়ার থেকে শহীদ খানকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি বলছে, রাজধানীতে ঝটিকা মিছিল করে নাশকতার চেষ্টা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই অভিযান চালানো হয়। এ সময় সাবেক সচিব শহীদ খান ছাড়াও আরও পাঁচজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন
- ভারতে পালিয়ে সেলফি হাদির ওপর হামলাকারীর
- মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
- ভেড়ামারায় কৃষককে গুলি করে হত্যা, আহত ১
- আইনশৃঙ্খলার অবনতি, খুলনায় বাড়ছে খুন, চাঁদাবাজি
- শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে ধর্ষণ, আটক ১৮
- বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের লাশ উদ্ধার
- চার স্কুল ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার
- উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা