জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা : অর্থ উপদেষ্টা
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৫১ পিএম | আপডেট: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৫১ পিএম
সামনের শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই হাতে পাবেন শিক্ষার্থীরা, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই পাবে। চলতি মাসেই সিদ্ধান্ত হবে যে, নতুন বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন।
এ সময় তিনি বলেন, গত বছর বই ছাপানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছিল। চলতি বছর সেসব অভিযুক্তকে বই ছাপার কাজ দেওয়া হবে না।
আরও পড়ুন
- আটোপাস আর নয়, বদলাতে হবে পরীক্ষা পদ্ধতি : শিক্ষামন্ত্রী
- জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা
- আজ থেকে স্কুল-কলেজে রমজানের ছুটি, খুলবে কবে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রথম উপাচার্য নিয়োগ
- পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
- ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
- ঢাবির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ